1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিশ্বে বাড়ছে গাড়ির চাহিদা, টয়োটার উৎপাদন বাড়লো ৯ শতাংশ

ট্রান্সপোর্ট টেকনোলজি রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

অর্থনৈতিক মন্দার মধ্যেও বিশ্বে বাড়তে শুরু করেছে গাড়ির চাহিদা। চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা মোটর করপোরেশনের গাড়ি উৎপাদন বেড়েছে প্রায় ৯ শতাংশ।
সোমবার এক বিবৃতিতে টয়োটা জানায়, জানুয়ারিতে তাদের গাড়ি উৎপাদন হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৯০ ইউনিট। পূর্ববর্তী বছরের একই মাসের চেয়ে যা ৮ দশমিক ৮ শতাংশ বেশি। জাপানের স্থানীয় বাজারে গাড়ি উৎপাদন ৩০ শতাংশ বেড়ে ২ লাখ ১১ হাজার ৫৭২ ইউনিটে দাঁড়িয়েছে। স্থানীয় বাজারে টয়োটার গাড়ি বিক্রি ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯৮ ইউনিটে।
জানুয়ারিতে টয়োটার মুনাফা প্রাক্কলনের চেয়ে বেশি হলেও কোম্পানিটির অর্থবছরের আয়ের পূর্বাভাসে তেমন পরিবর্তন হয়নি। মার্চে শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির পরিচালন মুনাফা ২ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন বা ১ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়াতে পারে।
কভিড-সংক্রান্ত বিধিনিষেধ ও চিপস্বল্পতায় টয়োটাসহ বেশির ভাগ গাড়ি নির্মাতা কোম্পানিরই গাড়ি উৎপাদন হ্রাস পেয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT