1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ওমরাহ করে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

বরগুনা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

সৌদি আরবের মক্কায় ওমরাহ হজ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
নিহতরা হলেন বরগুনার বেতাগী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মোতাহার জোমাদ্দারের ছেলে সাগর জোমাদ্দার ও তার দুলাভাই মোজাম্মেল হোসেন।
সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার প্রতিদিনের বাংলাদেশকে জানান, সাগর ও মোজাম্মেল সৌদি আরবের আলগাছিমের উনাইয়া নামক স্থানে থাকতেন। বৃহস্পতিবার তারা ওমরাহ পালনের জন্য মক্কায় যান। হজ শেষে শনিবার কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
উজ্জ্বল জোমাদ্দার বলেন, ‘আমার ভাই ও বোনের স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। ভাইকে তো আর ভাই বলে ডাকতে পারব না, অন্তত কবরটা যেন বাড়িতে দিতে পারি।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘দুজন প্রবাসীর সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শুনেছি। মরদেহ দেশে আনার ক্ষেত্রে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT