1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
Berger

পাথরবিহীন রেললাইনে সাত মিটারের আর মাত্র একটি স্লিপার বসানো বাকি। এটি সফলভাবে বসে গেলেই পদ্মা রেল সেতুর শতভাগ কাজ শেষ হবে। এর পর ৪ এপ্রিল সেই লাইনে চলবে ট্রেন। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাওয়া থেকে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলবে ওই দিন।
প্রকল্প সূত্রে জানা গেছে, ৬ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ রেল সেতুতে মোট আটটি মুভমেন্ট জয়েন্ট রয়েছে। এগুলো যথাযথভাবে স্থাপন করা হয়েছে। এখন শুধু একটি স্লিপার বাকি। তাহলেই শতভাগ কাজ শেষ হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মূল সেতুতে ১১ হাজার ১৪০টি স্লিপার স্থাপন করা হয়েছে। মুভমেন্ট জয়েন্টের স্টিলের স্লিপারগুলো ছাড়া বাকি সব স্লিপার কংক্রিটের। আর সেগুলো চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানে তৈরি করেছে। শুধু পদ্মা সেতুরই নয়, পদ্মা রেল সংযোগ প্রকল্পের ১৭২ কিলোমিটার রেললাইন তৈরির জন্য সব স্লিপার ওখানেই তৈরি করা হয়। তবে বিশেষ তাপমাত্রায় মুভমেন্ট জয়েন্ট ও স্টিলের স্লিপারগুলো তৈরি করা হয় চীনে।
পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে ট্র্যাকারে মূল সেতুর রেলের ট্র্যাক প্যানেল (লোহার পাত) আর মালামাল নেওয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, রাজধানী থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার পদ্মা রেল সংযোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পদ্মা নদী। সেই পদ্মায় এখন সেতু নির্মাণ হয়েছে। তবে বড় চ্যালেঞ্জের জায়াগা ছিল সেতুতে যানবাহন চালু রেখেই নিচ তলায় সূক্ষ্মভাবে টেকসই পাথরবিহীন রেললাইন স্থাপন।
প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলেন, ‘পদ্মা নদীতে সেতু নির্মাণই একটি চ্যালেঞ্জের কাজ। সেতুতে রেলসংযোগ আরও চ্যালেঞ্জিং।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে ৯৯ ভাগ কাজ শেষ। আমাদের কিছুটা সমস্যা হলেও পরে তা কেটে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক রেল চলাচল করবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT