1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঈদযাত্রায় মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তায় কিছু টিপস

ইকরামুল হুদা মজুমদার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

কয়েকদিন পরই ঈদুল ফিতর। অনেকেই ছুটবেন বাড়ির দিকে। ঈদে বাইক নিয়ে বাড়ি যাওয়ার কিংবা কোথাও ভ্রমণের কথা চিন্তা করছেন, যারা অভিজ্ঞ তারা অবশ্যই দেখে শুনে যাবেন এবং অতিরিক্ত কনফিডেন্ট পরিহার করবেন। যারা অভিজ্ঞতা না নিয়েই হাইওয়েতে উঠে যাবেন তাদের বলবো অভিজ্ঞতা না নিয়ে এই সময়ে হাইওয়েতে উঠবেন না।
BikeBD এবং Biker’s awareness Club কখনোই চায়না আপনাদের কোন ক্ষতি হোক। যদি হাইওয়েতে উঠতেই হয় তাহলে আপনাদের কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত। তাই ঈদের ছুটিতে রাস্তায় বাইক নিয়ে চলাচলে রইল কিছু টিপস—
১. অতিরিক্ত গতিতে বড় গাড়ি ওভারটেক করবেন না। ২. সবাই তাড়াহুড়ার মাঝে থাকবে সুতরাং সচেতন থাকবেন। ৩. ওভারটেক করার সময় হর্ন বা সিগন্যাল দিন।
৪. ড্রাইভার বা হেলপার সিগন্যাল দেওয়ার পর ওভারটেক করুন।
৫. বড় গাড়ির একদম পেছনে থাকবেন না। এতে চালক বা হেলপার আপনাকে দেখতে পান না।
৬. হুট করে ডানে-বামে যাবেন না। নির্দিষ্ট লেনে বাইক চালান।
৭. দাঁড়ানো বড় গাড়ির একদম পেছনে দাঁড়াবেন না।
৮. বড় গাড়ি সামনে যাওয়ার সময় পেছনে যায়। সুতরাং একটু জায়গা নিয়ে দাঁড়াবেন।
৯. অতিরিক্ত ব্যাগ বহন করবেন না। এতে ব্যালেন্স হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
১০. সব সময় চেষ্টা করবেন নিজের কাঁধ ফ্রি রেখে বাইক চালাতে।
১১. দূরের রাস্তায় যাওয়ার এক সপ্তাহ আগে অবশ্যই বাইক ভালো করে চেকআপ করে নেবেন। কারণ অনেক সময় সার্ভিসের পরে বাইকের কন্ডিশন আরো খারাপ হয় দ্বিতীয়বার অ্যাডজাস্টমেন্ট এর প্রয়োজন পড়ে।
১২. সব সময় মাথা ঠান্ডা রেখে বাইক চালাবেন।
১৩. বাইক চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না।
১৪. অবশ্যই মাথায় হেলমেট ব্যবহার করতে হবে ও উজ্জ্বল রঙের পোশাক করবেন।
১৫. বাইক চালানোর সময় বাইক আরোহী এবং পিলিয়ন ফুল সেফটি গিয়ারস পরা থাকবেন।
১৬. ঘুম ঘুম চোখে বাইক চালানো ঠিক হবে না।
১৭. মালামাল খুব শক্ত করে বাধা জরুরী না হলে মালের কারণে মোটরসাইকেলের ব্যালেন্স নষ্ট হয়।
১৮. নির্দিষ্ট দূরত্ব পর পর বিরতি দিবেন কখনো টানা রাইড করতে যাবেন না।
১৯. চেষ্টা করবেন কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করে একসাথে এক সিরিয়ালে রাইট করে যাওয়ার এতে নিরাপত্তা ঝুঁকি কমে যায়।
২০. যাত্রাপথে অবশ্যই যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করবেন।
সাবধানে বাইক চালাবেন। কখনো না ফেরার চেয়ে একটু দেরিতে ফেরা অনেক ভালো। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। মাথা ঠান্ডা রেখে রাস্তায় বের হোন। আমরা চাই আপনারা নিরাপদে বাড়ি ফিরুন। সূত্র : © Ikramul Huda Majumder, Biker’s Awareness Club.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT