1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পরিবহন মালিক-শ্রমিক দ্বন্দ্বে খুলনা-কুষ্টিয়া রুটে বাস বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বাসের ট্রিপ বৃদ্ধির দাবির দ্বন্দ্বে বন্ধ হয়ে যাওয়া খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গাড়ি চলাচলে অচলাবস্থা এখনও নিরসন হয়নি। শুক্রবার ডাকা বাস ধর্মঘট এখনো অব্যাহত। আজ শনিবারও (৮ এপ্রিল) খুলনা থেকে কোনো বাস কুষ্টিয়া পর্যন্ত আসেনি। বাসগুলো ঝিনাইদহ পর্যন্ত আসছে। গতকাল থেকেই ভোগান্তিতে রয়েছেন কুষ্টিয়াগামী সাধারণ যাত্রীরা।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান বলছেন, সমস্যার শুরু ঝিনাইদহ থেকে। তাই সমাধান তাদেরই করতে হবে।
কুষ্টিয়ার পরিবহন নেতারা বলছেন, হঠাৎই ঝিনাইদহের বাস মালিকরা ঝিনাইদ-খুলনা রুটে তাদের ট্রিপ আরো বৃদ্ধির দাবি করে বসেন। এমনকি তারা বেশ কিছুদিন ধরে তাদের মালিকানাধীন বাসের জন্য কুষ্টিয়া থেকে ফরিদপুর রুটেও নতুন ট্রিপ চাচ্ছেন। তখন কুষ্টিয়া বাধ্য হয়েই ফরিদপুর রুটে ট্রিপ বৃদ্ধি দাবি করে। তাদের দাবি না মানায় ৩ এপ্রিল থেকে ঝিনাইদহের মটর-শ্রমিকরা কুষ্টিয়ার বাস ওই জেলার ওপর দিয়ে চলতে না দেয়ার ঘোষণা দেয়। বিষয়টি নিয়ে আলোচনা সভায় বসা হয়। সেখানে বাসের স্টাফদের মারধর করা হয়েছে। এরই প্রতিবাদে আমরা বাস ধর্মঘটের ডাক দেই। তিনি জানান, মারধরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত তারা সড়কে ফিরবেন না।
এদিকে ট্রিপ বৃদ্ধির দাবির বিষয়টি স্বীকার করেন ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান। তবে তিনি সভায় মারধরের বিষয়টি অস্বীকার করেন।
গত ৫ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জে বাস মালিকরা বৈঠক করেন। তাতে কোনো সমাধান হয়নি। ট্রিপ না দেয়ায় কুষ্টিয়া বাস-মিনিবাস শ্রমিক নেতারা ফরিদপুর ও খুলনা রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। এ ঘটনায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা। সকালে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কুষ্টিয়া শহরের মজমপুর বাস ডিপো থেকে বিভিন্ন রুটে যাওয়ার জন্য যাত্রীরা ভিড় করলেও যানবাহন না থাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করেছেন তারা। কেউ কেউ অন্য যানবাহনে করে গন্তব্যে পৌঁছালেও অনেকেই কোনো উপায় পাচ্ছেন না।
ফরিদপুরগামী হারুনুর রশীদ রুহুল জানান, ফরিদপুর যাওয়ার জন্য পরপর দুই দিন পরিবার নিয়ে কুষ্টিয়া বাস টার্মিনালে আসেন তিনি। কিন্তু কোনো বাস পাননি। বেশি টাকা খরচ করে অন্য যানবাহনে করে যাওয়ারও সামর্থ্য নেই তার।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, প্রশাসন বিষয়টি সমাধান করার চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কুষ্টিয়া বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT