1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না : ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ঈদ বকশিসের নামে গাড়ি থেকে
অতিরিক্ত টাকা আদায় করা যাবে না
    আসন্ন ঈদুল ফিতরে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
    গতকাল রবিবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্ব করেন।
    সভায় ঢাকার প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান, এমডি, সব রুট মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতার উপস্থিত ছিলেন।
    শ্রমিকদের বেকার ভাতা বা ঈদ বকশিসের নামে গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। তাছাড়া ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকা বাইরে রিজার্ভে পাঠানো যাবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়।
    এছাড়া বাস টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল মালিকদের সমন্বয়ে একটি টিম গঠনের সিদ্ধান্ত হয়। এই টিমের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT