1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলবে না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। এ সময় হাইওয়েতে নসিমন ভটভটি ইত্যাদি যানবাহনের চলাচলও বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।গতকাল সোমবার (১৭ এপ্রিল) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের নিমিত্তে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
আইজিপি যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি অনুরোধ জানান। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের অতীতের ন্যায় আগামী ঈদেও যানবাহন চলাচলে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই মিলে একযোগে কাজ করলে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। পরে আইজিপি সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সাথে এক ভার্চুয়াল সভায় মিলিত হন। তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
আইজিপি বলেন, সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। তিনি এক্ষেত্রে বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। তিনি ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা বাড়ির নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
আইজিপি ঈদের জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, আমরা সবাই মিলে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হবো।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT