1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

টিকিটের দাবিতে বিমানবন্দর রেলস্টেশনে হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

টিকিটের দাবিতে বিমানবন্দর স্টেশনে হামলা
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে স্ট্যান্ডিং টিকিটের দাবিতে হামলা করেছেন বিক্ষুব্ধ যাত্রীরা। এ সময় স্টেশন লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে একদল যাত্রী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা টিকিট কাউন্টার যান স্ট্যান্ডিং টিকিটের জন্য। কিন্তু কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশনে ইটপাটকেল ও পাথর ছুড়ে মারেন এবং বিক্ষোভ করেন। পরে রাত ৯টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, অনলাইনে টিকিট না পেয়ে স্ট্যাডিং টিকিটের জন্য যাত্রীরা স্টেশনে হামলা করেন। পরে পুলিশ এসে যাত্রীদের সরিয়ে দেয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT