1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিমান সেবিকাকে চুমু মদ্যপ যাত্রীর, মাঝ আকাশে হুলস্থুল কাণ্ড বিমানে

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

যত কাণ্ড ঘটে বিমানে! নারী যাত্রীর গায়ে প্রস্রাব, কেবিন ক্রুদের সঙ্গে মারপিট ও শৌচালয়ে ঢুকে ধূমপানের মতো ঘটনা ঘটে মাঝেমধ্যেই। এবারের ঘটনা কিছুটা আলাদা। অভিযোগ, এক কেবিন ক্রুকে জোর করে চুম্বন দেন ওই মদ্যপ যাত্রী। বিমান মাটিতে অবতরণ করতেই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কেবিন ক্রু। যদিও অভিযুক্তের দাবি, মদ পানের পর কী করেছিলেন তা মনে নেই তার।
ঘটনাটি ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের। গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে আলাস্কা যাচ্ছিল বিমানটি। ঘটনায় অভিযুক্ত প্রথম শ্রেণির যাত্রী ৬১ বছরের ডেভিড এলন বার্ক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন পুরুষ ফ্লাইট অ্যাটেন্ড্যান্টকে জোর করে চুমু খান। এই ঘটনায় বিমানের মধ্যে হুলস্থুল পড়ে যায়। চরম অস্বস্তি বোধ করেন ওই কেবিন ক্রু।
বিমান সংস্থার দাবি, মিনেসোটা থেকে বিমান উড়তেই মদ চেয়েছিলেন ডেভিড। প্রথমে বারণ করা হলেও পরে রেড ওয়াইন পরিবেশন করা হয়। তারপরেই আজব কাণ্ড করে বসেন তিনি।
কেবিন ক্রু টিসোর অভিযোগ, প্রথমে তার শারীরিক সৌন্দর্যের প্রশংসা করেন ডেভিড। এরপর বারণ করা সত্ত্বেও মদ্যপ অবস্থায় তার ঘাড়ে জোর করে চুমু দেন। বিমান আলাস্কায় পৌঁছাতেই যাবতীয় ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন কেবিন ক্রু টিসো। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত যাত্রী।
তার দাবি, মদ্যপ অবস্থায় কী করেছিলেন মনে নেই। কেবিন ক্রুকে চুম্বন ছাড়াও বিমানের আসবাবপত্র ভাঙা ও অন্য বিমানকর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে ডেভিডের বিরুদ্ধে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT