1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চলতি বছরে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি ৩৫% বাড়বে

অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তির দিকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং ওপেক প্লাসের উৎপাদন কমানো বিশ্বের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যকে অত্যন্ত অস্থির করে তুলেছে। এরই মধ্যে কার্বন নিঃসরণ কমাতে বিভিন্ন দেশের সরকার ও সংশ্লিষ্ট মহলগুলোর সহযোগিতার ফলে চলতি বছর বিশ্বব্যাপী বিদ্যুচ্চালিত গাড়ির বাজার চাঙ্গা হতে পারে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বলছে, চলতি বছর বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি ৩৫ শতাংশ বাড়তে পারে।
প্যারিসভিত্তিক সংস্থাটি বলছে, গত বছর বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি হয়েছিল প্রায় এক কোটি। চলতি বছর এ সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়াতে পারে। যার অর্থ হলো সামগ্রিকভাবে বাজারে ১৮ শতাংশ গাড়িই হবে বিদ্যুচ্চালিত। গত বছর যা ছিল ১৪ শতাংশ।
আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, ‘‌বিশ্বব্যাপী বিকল্প জ্বালানির যে ব্যবহার তাদের অগ্রভাগে রয়েছে বৈদ্যুতিক গাড়ি। বিদ্যুচ্চালিত গাড়ি একটি ঐতিহাসিক পরিবর্তন আনছে।’
তিনি আরো বলেন, ‘‌জ্বালানির মূল্যবৃদ্ধির আমরা যে প্রবণতা প্রত্যক্ষ করছি তা এ শিল্প খাতে ব্যাপক পরিবর্তন আনবে। বৈদ্যুতিক যানবাহনই এক্ষেত্রে বিপ্লব আনছে। ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়ি হলো এর প্রথম ধাপ। এরপর শিগগিরই বৈদ্যুতিক বাস ও ট্রাকও আসবে।’
গত বছর বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে ১০ মিলিয়নেরও বেশি, যার ৬০ শতাংশই চীনের বাজার। বৈদ্যুতিক গাড়ি বিক্রির ক্ষেত্রে চীনকে ‘হাব’ হিসেবে বর্ণনা করছে আইইএ। সংগঠনটি বলছে, বৈদ্যুতিক যানবাহনগুলো দ্রুত উদীয়মান নতুন বৈশ্বিক শক্তি অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, যা সারা বিশ্বে স্বয়ংচালিত উৎপাদন শিল্পে একটি ঐতিহাসিক রূপান্তর এনেছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোয় বেশ কয়েকটি বড় অর্থনীতি তাদের রাস্তায় বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে। যুক্তরাজ্য ২০৩০ সালের মধ্যে নতুন ডিজেল ও পেট্রল গাড়ি এবং ভ্যান বিক্রি বন্ধ করতে চায়। আমেরিকার সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়া ২০৩৫ সালের মধ্যে নতুন পেট্রলচালিত যানবাহন বিক্রি নিষিদ্ধ করবে।
এমনকি ভারত ও ইন্দোনেশিয়ার মতো জনবহুল দেশগুলোয়ও গত বছর বৈদ্যুতিক গাড়ির ব্যবহার তিন গুণ বেড়েছে। দেশ দুটিতে বৈদ্যুতিক গাড়ির হার তাদের মোট ব্যবহৃত গাড়ির দেড় শতাংশ। অন্যদিকে থাইল্যান্ডে এ হার ৩ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT