1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মে দিবসে রেলওয়ে শ্রমিক লীগের দুই গ্রুপে মারামারি : ছুরিকাঘাতে একজন আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩

মে দিবস পালন করতে গিয়ে মারামারিতে জড়িয়েছে রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষ। এসময় মিজান (৩০) নামের একজনকে ছুরিকাঘাত করা হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে নগরীর নতুন রেলওয়ে স্টেশনে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। আহত মিজান সদরঘাট থানাধীন কামাল গেট পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা। তার সহকর্মী মো. সোহেল জানান, মে দিবস উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগের অনুষ্ঠান চলছিল। এসময় আজমল ও অলিউল্লাহ নামে দুইজনের নেতৃত্বে কয়েকজন বহিরাগত এসে অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে মিজান আহত হয়। তিনি বলে, “কী কারণে এ হামলা, আমরা কিছুই বুঝতে পারছি না।”
জানা গেছে, সিরাজ গ্রুপ এবং অলিউল্লাহ সুমন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। মে দিবস উপলক্ষে দুই গ্রুপই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। নতুন রেল স্টেশনে সিরাজ গ্রুপের আয়োজনে অনুষ্ঠান চলাকালীন সময়ে পাশ দিয়ে মিছিল নিয়ে যায় অলিউল্লাহ সুমন গ্রুপ। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলে বিবাদে জড়ায় তারা।
রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, “শ্রমিকদের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। দুই-তিনজন আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি।”
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চীফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান বলেন, “অপ্রীতিকর ঘটনা এড়াতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।”
এদিকে, ছুরিকাঘাতে আহত মিজান চমেক হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT