1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বাংলাদেশিদের জন্য সৌদি আরবের ই-ভিসা উদ্বোধন

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩

সৌদি আরব যেতে বাংলাদেশে চালু হলো ই-ভিসা। এর আগে ওমরাহ ও পর্যটন ভিসায় এই নিয়ম চালু থাকলেও বাংলাদেশেই প্রথম কর্মী ভিসাতেও এই নিয়ম চালু করলো সৌদি আরব। দেশটির দূতাবাস জানায়, কোনো ধরনের কোটা ছাড়াই সৌদি আরব প্রতিদিন গড়ে আট হাজার ভিসা দিচ্ছে। গতকাল দুপুরে ঢাকাস্থ সৌদি দূতাবাসে এই ই-ভিসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পর্যটন, ওমরাহ, হজ এবং কর্মী ভিসা- এই চার ক্যাটাগরির সব গুলোতেই স্টিকার ভিসা চালু করেছিল ঢাকাস্থ সৌদি দূতাবাস। পরে হজ, ওমরাহ এবং পর্যটনের জন্য ই-ভিসা চালু হলেও কর্মীদের জন্য সোমবারই চালু হলো এই সেবা। এর ফলে নির্দিষ্ট এজেন্সি লাইনে দাঁড়িয়ে নয় কম্পিউটারে তথ্য পূরণ করেই আবেদন করতে পারবেন ভিসা প্রার্থীরা।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ কর্মী যায় কাজের জন্য। তবে এ ভিসা চালুর ফলে কর্মীরা আপাতত লাভবান হচ্ছেন না। বিশেষ করে দালালের হাত থেকে মুক্তি পেতে এ ভিসা কোনো কাজে আসবে না।
সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, কর্মীরা মূলত দালালের খপ্পরে পড়ে যখন তারা সৌদি যাবার ইচ্ছা পোষন করে। তখন তাদের বোঝানো হয় তারা অনেক টাকা বেতন পাবে এবং তাদের এমন কাজ দেয়া হবে যার যোগ্য তারা নয়। তাই তাদের উচিত শর্তগুলো জানা। ই ভিসাটি ইংরেজি এবং আরবিতে দেয়া থাকবে। যেন কর্মীরা বুঝতে পারে।
বৈদেশিক কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহিদুল আলম মহাপরিচালক বলেন, কর্মীরা যেন সৌদি গিয়ে ভিসা নিয়ে প্রতারিত না হন সেদিকে দূতাবাসের খেয়াল রাখা উচিত।
এসময় সৌদি রাষ্ট্রদূত যুদ্ধ শুরু হওয়া সুদান থেকে বাংলাদেশিদের উদ্ধারের ব্যাপারে তার দেশের আন্তরিকতার বিষয়টিও তুলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT