1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিমানে সিগারেট খেলেন বিমানের কেবিন ক্রু মেরী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩

ফ্লাইট আকাশে উড়ার সময় বিমানে বসেই ধূমপান করেছেন বলে অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কেবিন ক্রু’র বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও এসেছে বিমানের হাতে। সেই ভিডিও দেখে তাকে চিঠি দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
সম্প্রতি বিমানের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ক্রুর নাম মেরিয়ান অধিকারী মেরী। তিনি বিমানের জুনিয়র পার্সার হিসাবে কাজ করছেন। এক ভিডিওতে তাকে বিমানের খাবার রাখার জায়গায় ইউনিফরম পরে সিগারেট খেতে দেখা গেছে।
মেরিয়ান অধিকারীকে দেয়া চিঠিতে বলা হয়েছে, মেরিয়ান অধিকারী (মেরী), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইনফ্লাইটে ইউনিফরম পরিহিত অবস্থায় আপনি সিগারেট অথবা সিগারেটসদৃশ কিছু গ্রহণ করেছেন যা বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নজরে এসেছে। এমন কার্যকলাপ অপেশাদারিত্বমূলক আচরণের শামিল। এ আচরণ বিমানবিধির পরিপন্থি।
এতে আরও বলা হয়, আপনার এমন কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্রপ্রাপ্তির ৯৬ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার জন্য বলা হলো। অন্যথায়, বিমানের বিদ্যমান প্রবিধান অনুযায়ী আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, বিমানের প্রশাসন পরিদপ্তর থেকে জারি করা সাম্প্রতিক এক আদেশে বলা হয়, বিমান সম্পূর্ণ ধূমপানমুক্ত প্রতিষ্ঠান। বিশেষ করে উড়োজাহাজে ধূমপান আন্তর্জাতিকভাবেই নিষিদ্ধ। এছাড়া ধূমপানজাতীয় কার্যক্রম ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ধারা-৭ এর পরিপন্থি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT