
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেছেন, ‘আবেদন করার মাত্র ২০ দিনের মধ্যে মিলবে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সুযোগ, যেতে হবে না বিআরটিএ অফিসে। অনলাইনে আবেদন করার পরই মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে জানানো হবে পরীক্ষার সময়, একইভাবে জানানো হবে লাইসেন্স প্রদানের সময়।’ গতকাল দুপুরে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক জোন খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসলাম আলী, সড়ক সার্কেল কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, মেহেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম প্রমুখ।
Leave a Reply