1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দেশের ট্রান্সপোর্টে যোগ হলো টাটা মটরসের নতুন বাস চেসিস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মটরস ও এর অনুমোদিত পরিবেশক নিটল মটরস বাংলাদেশে নতুন টাটা এলপিও ১৬১৬ বাস চেসিস উদ্বোধন করেছে। বাসটি তৈরির সময় টাটা মটরসের প্রাথমিক মনোযোগ ছিল পারফরম্যান্স ও ড্রাইভ এবিলিটির ওপর। ফলে এটি হয়ে উঠেছে জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রী ও চালক উভয়ের জন্য আরামদায়ক। পাশাপাশি এই বাস পরিবহন মালিকদের মুনাফা বাড়িয়ে দেবে এবং তারা কম খরচে এর মালিক হতে পারবেন।
বাস উদ্বোধনী অনুষ্ঠানে টাটা মটরসের ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি, কমার্শিয়াল ভেহিকেল বিজনেস অনুরাগ মেহরোত্রা বলেন, বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে টাটা মটরস আধুনিক মবিলিটি স্যলুশনের মাধ্যমে এদেশে স্বতন্ত্র সেবা দিচ্ছে। টাটা এলপিও ১৬১৬ বাস প্ল্যাটফর্মটি আমাদের সেইসব ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে, যারা ভালো পারফরম্যান্সের পাশাপাশি গাড়ি থেকে অধিক মুনাফা করতে চান আর স্বল্প খরচে বাসটির মালিক হতে চান। টাটা মটরসের বাণিজ্যিক গাড়ি বহরের এ নতুন গাড়ির সঙ্গে দেশব্যাপী নিটল মটরসের উৎকৃষ্ট মানের সেবা দেওয়া অব্যাহত থাকবে। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের নতুন এ পণ্যটি পরিবহন মালিকদের জন্য অধিক লাভজনক হবে এবং যাত্রীদের জন্য হবে স্বাচ্ছন্দ্যময়।
অনুষ্ঠানে নিটল মটরস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, আমরা এদেশে টাটা মটরসের সর্বশেষ সংযোজন টাটা এলপিও ১৬১৬ বাস চেসিস পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত। নিটল মটরস টাটা মটরসের গর্বিত পরিবেশক এবং আমরা নিশ্চিত যে এ নতুন পণ্যটি অটোমোবাইল শিল্পে একটি গেম চেঞ্জার হবে। আমরা আমাদের গ্রাহকদের গুণগত মানের পণ্য ও সেবা দিতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি যে টাটা মটরস এর বাণিজ্যিক গাড়ির লাইন-আপে নতুন যোগ হওয়া এ বাহনটি গ্রাহকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে।
টাটা এলপিও ১৬১৬ প্রমাণিত এবং নির্ভরযোগ্য কুমিন্স ৫.৯এল ইঞ্জিন দ্বারা চালিত, একটি জি-৬০০ গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত, যা ১৪০০ আরপিএম এ ১৬০এইচপি শক্তি এবং ৫৬৯ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়িটি বিভিন্ন ধরনের বডি বিল্ডিং এর সুবিধার জন্য একটি সোজা ফ্রেমের চ্যাসিস এবং ইনসুলেটেড ফ্রন্ট অ্যান্ড কাঠামোসহ সরবরাহ করা হয়, যা অনেক ধরনের অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত।
চেসিসটি ৫৭০০ মিমি হুইলবেসে পাওয়া যাচ্ছে, যার সঙ্গে একটি শক্তিশালী ওয়েভেলার সাসপেনশন ও ইন্টিগ্রাল হাইড্রোলিক পাওয়ার-সহায়ক টিল্ট এবং টেলিস্কোপিক টাইপ স্টিয়ারিং রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT