1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নভোএয়ারের সব রুটে ছাড়, কক্সবাজারে হোটেল ফ্রি

টুরিজম এন্ড হসপিটালিটি রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় এবং কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকিট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষণা করেছে। এছাড়া স্মাইলস সদস্যদের জন্য থাকছে আকর্ষণীয় অফার।
অফারগুলো উপভোগ করতে ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩’ এর নভোএয়ার প্যাভিলিয়নে এসে টিকিট কিনতে হবে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮ মে থেকে ২০ মে ২০২৩ পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।
কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে ওই রুটে দুজনের জন্য যাওয়া-আসার টিকিট কিনতে হবে ও ২৫ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।
এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের নয়টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। এগুলো হলো সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সীগাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল ও হোটেল কল্লোল।
এছাড়া নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ সদস্যরা মেলায় এসে টিকিট কিনলে ছাড় ছাড়াও ওয়ানওয়ে টিকিটে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত ৫ কেজি ফ্রি সুবিধা পাবেন। – সংবাদ বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT