1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শাহজালালে বিমানের ভিতর মিলল ২৫ কোটি টাকার ২০৪টি সোনার বার

বাণিজ্য প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

মাস্কাট থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ২০৪টি সোনার বার জব্দ করা হয়েছে।
কাস্টমসের প্রিভেনটিভ টিম বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিকে এই সোনা জব্দ করে। উদ্ধার সোনার দাম প্রায় ২৫ কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টম সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৫ মিনিটে শাহজালালে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় সোনার বারগুলো।
উদ্ধার সোনার ওজন প্রায় ২৩ কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। সোনার বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT