1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বারভিডা কার্যনির্বাহী কমিটির সাথে নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩

বারভিডা কার্যনির্বাহী কমিটির সাথে বারভিডার নতুন সদস্যবৃন্দের এক পরিচিতি সভা আজ ২০ মে বিকেলে বারভিডা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্টবৃন্দ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বারভিডার বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদকালে নতুন সদস্যপদ গ্রহণ করেছেন এমন বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন নতুন সদস্যবৃন্দকে সংগঠনে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন যে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ডলার সংকটের কারণে যেহেতু বারভিডা সদস্যবৃন্দের আমদানি কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে, এবং বর্তমান পরিস্থিতি বেশ অনিশ্চিত তাই আগামী দিনগুলোর জন্য সংগঠনের সদস্যবৃন্দকে ধৈর্য্য রাখতে হবে। রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের স্বার্থ সংরক্ষণে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি আহবান জানান।
অনুষ্ঠানে বারভিডার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলামও বক্তব্য রাখেন। নতুন সদস্যবৃন্দের মধ্য থেকেও কয়েকজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT