1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সাইকেলের জন্য আলাদা লেন থাকতে হবে : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩

রাজধানীতে ধারণক্ষমতার চেয়ে প্রায় ছয়গুণ যানবাহন চলাচল করে। এ কারণে তীব্র পরিবেশদূষণ ও যানজট হচ্ছে। তাই সাইকেল চলাচলের ব্যবস্থা করতে পারলে দূষণের কবল থেকে পরিবেশকে রক্ষা করা যাবে। গতকাল জাতিসংঘ সড়ক নিরাপত্তা-২০২৩ উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারের পাশে পরিবেশবান্ধব সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, রাজধানীতে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে তীব্র পরিবেশদূষণ হচ্ছে। ধুলাবালি ও হর্নের কারণে একজন সুস্থ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না। রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। তাই সাইকেলের জন্য সড়কে আলাদা লেন থাকতে হবে। সাইকেল পরিবেশদূষণ করে না। এ জন্য আমাদের নগর-পরিকল্পনায় এ বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে। পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। পরে সাইকেলিস্টদের একটি বর্ণাঢ্য র?্যালি হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্পি থিয়েটারের পাশে এসে শেষ হয়। র?্যালিতে অনেক নারীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ডিএমপি ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT