কুষ্টিয়ায় বাসচাপায় আবু মুছা (১৮) ও পারভেজ (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে খোকসা উপজেলার বিলজানি ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই কলেজের শিক্ষার্থী।

নিহত পারভেজ খোকসা উপজেলার পান্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে এবং আবু মুছা একই উপজেলার চর জগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে। তারা দুজন শমসপুর কলেজের একাদশ শ্রেণিরর ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, আবু মুছা ও পারভেজ মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। তারা বিলজানি ফুলতলা মোড় এলাকায় পৌঁছলে বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান। পরে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, পেছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান এবং বাসের চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Leave a Reply