চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সরকারি জাহাজ কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মুনাফা ২৩ শতাংশ বেড়েছে। তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনের শীর্ষে উঠে কোম্পানিটি। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রায় ৪৬ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। লেনদেন বাড়লেও দাম বাড়েনি; বরং আগের দিনের চেয়ে ১০ পয়সা কমে দাম দাঁড়িয়েছে ১৩৪ টাকায়। কোম্পানিটি গতকাল তাদের জানুয়ারি-মার্চ প্রান্তিকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে উল্লেখিত সময়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৩১ পয়সা।
Leave a Reply