1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মাঝ আকাশে বিমানের দরজা খোলার জের : বহির্গমন দরজার পাশের সিট বিক্রি বন্ধ ঘোষণা এশিয়ানার

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

মাঝ আকাশে দরজা খোলার ঘটনায় এবার বিমানের জরুরি নির্গমন দরজার পাশের সিট বিক্রি বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার এশিয়ানা এয়ারলাইন্স। সম্প্রতি এ ঘোষণা দেয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। খবর দি কোরিয়া হেরাল্ড।
এশিয়ানা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, এয়ারবাস এ-থ্রি-টু-ওয়ান-টু-জিরো-জিরো মডেলের বিমানগুলোর জরুরি নির্গমন দরজার পাশের থার্টিওয়ান-এ এবং টুয়েন্টি সিক্স-এ সিট দুটির টিকিট বিক্রি বন্ধ করেছে তারা। এমনকি বিমানের আর কোনো আসন ফাঁকা না থাকলেও এ দুটি আসনের টিকিট বিক্রি করবে না। তাদের বহরে এ মডেলের ১৪টি বিমান রয়েছে।
এর আগে গত শুক্রবার (২৬ মে) দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ থেকে দেইগু যাওয়ার সময় অবতরণের ঠিক আগ মুহূর্তে এশিয়ানা এয়ারলাইন্সের একটি বিমানের জরুরি নির্গমন দরজা মাঝ আকাশেই খুলে ফেলেন লি নামের ৩০ বছরের এক যুবক। এতে, তীব্র বাতাসে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। অবতরণের পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দায়ী ব্যক্তিকে পরে আটক করে পুলিশ। দায়েগুর গোয়েন্দা পুলিশের বলেন, এই ব্যক্তির কাছে মনে হচ্ছিল, ফ্লাইটটি লম্বা সময় ধরে চলছে। কেবিনে তার দম বন্ধ হয়ে আসছিল। তিনি তাড়াতাড়ি বের হতে চাইছিলেন। নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এই যাত্রীর ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, অবতরণের আগমুহূর্তে, ভূমির কাছাকাছি উচ্চতায়, বিমানের ভেতরের এবং বাইরের চাপ প্রায় সমান থাকায় জরুরি নিগর্মন দরজা খুলতে সক্ষম হয়েছেন ওই ব্যক্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT