1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিমানে চড়ার আগে যাত্রীদের ওজন মাপতে হচ্ছে!

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের বিমানে চড়ার আগে ওজন মাপতে হচ্ছে! এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, যাত্রীদের গড় ওজন জানা থাকলে তা ভবিষ্যতে জ্বালানি সাশ্রয়ে উন্নতি ঘটাবে।
যাত্রীদের গড় ওজন জানা দরকার। সেজন্য সহজ এক পদ্ধতি বের করেছে এয়ার নিউজিল্যান্ড। বিমানে ওঠার আগে আন্তর্জাতিক ফ্লাইটের সকল যাত্রীর ওজন মাপছে সংস্থাটি। খবর বিবিসি’র।
কোনো নাম-ঠিকানা ছাড়াই ওজনের তথ্য ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু ওই তথ্য এয়ারলাইনের কর্মী বা অন্য যাত্রীরা দেখতে পাবেন না বলে জানিয়েছে এয়ারলাইনটি।
এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, যাত্রীদের গড় ওজন জানা থাকলে তা ভবিষ্যতে জ্বালানি সাশ্রয়ে উন্নতি ঘটাবে। এ জরিপে অংশ নেওয়া ঐচ্ছিক বলেও নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের জাতীয় এ বিমান পরিবহন সংস্থাটি। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডে অভ্যন্তরীণ যাত্রীদের ওজন মেপেছিল এটি।
নিজেদের বিমানে বহন করা সবকিছুর ওজন জানা এয়ারলাইনটির ‘রেগুলেটরি প্রয়োজনীয়তা’ হিসেবে এক ভিডিওতে ব্যাখ্যা করেছেন এয়ার নিউজিল্যান্ড-এর মুখপাত্র অ্যালাস্টেয়ার জেমস।
‘ওজন মাপার এ কাজে অংশগ্রহণের মাধ্যমে আপনারা আমাদেরকে সবসময় আরও নিরাপদে ও সাশ্রয়ী উপায়ে উড়তে সহায়তা করবেন,’ বলেন তিনি।
প্রায় ১০ হাজারের বেশি যাত্রীর ওজন মাপার চেষ্টা করবে এয়ার নিউজিল্যান্ড। এয়ার নিউজিল্যান্ডের ১০৪টি সক্রিয় বিমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT