1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিমানবন্দরের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩

প্রতারণার মাধ্যমে এক শিক্ষিকার কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাবের হোসেন চৌধুরী ওরফে জাহিন চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজধানীর পশ্চিম রামপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা মহানগর উত্তরের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জাহাঙ্গীর আলম জানান, জাবের বেকার হলেও বিভিন্নজনের কাছে নিজেকে সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা পরিচয় দিতেন। সখ্য গড়ে তুলে চাকরি দেওয়া, স্বর্ণের বার ও কম মূল্যে গাড়ি নিয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তিনি। তবে তাঁর প্রধান টার্গেট টাকাপয়সা আছে– এমন বয়স্ক ও বিধবা মহিলা।
পিবিআই জানায়, গত ২৮ জানুয়ারি একটি অনলাইন গ্রুপের সঙ্গে নিঝুম দ্বীপে বেড়াতে যান এক শিক্ষিকা। সেখানে গ্রুপের সদস্য হিসেবে জাবেরের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর কথাবার্তা চলতে থাকে তাঁদের। একপর্যায়ে গত ১৫ ফেব্রুয়ারি দুই দিনের জন্য ওই অনলাইন গ্রুপের সঙ্গে ভুক্তভোগী শ্রীমঙ্গল ও সিলেটে বেড়াতে যান। সিলেট থেকে ফিরে জাবের তাঁকে জানান, চাকরির সুবাদে সরকার তাঁকে ৮৫ লাখ টাকার একটি গাড়ি দিতে চায়। কিন্তু সমপরিমাণ টাকার ব্যাংক স্টেটমেন্ট অফিসে জমা দিতে হবে। তাঁর কাছে টাকা থাকলেও ২৮ লাখ কম পড়েছে। এসব কথায় ভুক্তভোগী জাবেরের ব্যাংক হিসাব নম্বরে ১১ লাখ টাকা পাঠান।
কয়েকদিন পরে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও টালবাহানা শুরু করেন জাবের। পরে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ পান ভুক্তভোগী। এরপর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ করে জানতে পারেন, জাবের নামে কেউ সেখানে চাকরি করেন না।
এ ঘটনায় গত ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন ভুক্তভোগী। এ ছাড়া সহযোগিতা চেয়ে পিবিআই ঢাকা মহানগর উত্তরের কাছে আবেদন করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পিবিআই। জাবেরের নামে লক্ষ্মীপুর সদর থানা ও চট্টগ্রাম হালিশহর থানায় দুটি প্রতারণার মামলা রয়েছে। এই ঘটনায় আরও একটি মামলা করেছেন ভুক্তভোগী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT