1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ভারতে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন ৪ লেনের বিশাল সেতু ধসে পড়েছে

এক্সিডেন্ট এন্ড সেফটি রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের বিশাল একটি সেতু ধসে পড়েছে। রোববার সন্ধ্যার দিকে রাজ্যটির ভাগলপুর জেলার সঙ্গে খাগারিয়া জেলাকে সংযোগকারী আগুয়ানি–সুলতানগঞ্জ সেতুটি ধসে পড়ে, তবে এতে কেউ হতাহত হয়নি বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
ভাগলপুরের এসডিও ধনঞ্জয় কুমার গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার ছুটির দিন ছিল বলে সেতুর নির্মাণকাজ বন্ধ ছিল, তাই সেতুটিতে কোনো কর্মী ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, সেতুটির মাঝের একটি অংশ ধসে পড়ার পর বাকি অংশগুলোও ধসে পড়ছে। সেতুর ধসে পড়া অংশে ধাক্কায় নদীতে বিশাল ঢেউ তৈরি হয়েছে। খবর বিডিনিউজের।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না গঙ্গার উপরে নিমার্ণাধীন ২০৬ মিটার লম্বা সেতুটিতে চিড় ধরেছে। তবে এবারই প্রথম নির্মাণাধীন এই সেতুটি ধসে পড়েছে এমন নয়। বছর খানেক আগেও সেতুটির একটি অংশ ধসে পড়েছিল। ২০২২ সালের ৩০ এপ্রিল সেতুর ওই অংশটি গঙ্গা নদীর ওপর ভেঙে পড়েছিল। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, সেতুটি নির্মাণের জন্য ১৭১৭ কোটি রুপি বরাদ্দ ছিল আর সেতুর নির্মাণকাজও প্রায় শেষ হয়ে এসেছিল। কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল, চলতি বছরের শেষ দিকে জনসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়ার। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘটনার যথাযথ তদন্ত করে এর জন্য দায়ীদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন। নীতিশ ২০১৪ সালে এই সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন বলে এনডিটিভি জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT