1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চট্টগ্রাম বন্দরের গতিশীলতা আরো বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)’র নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল’র সাথে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের এক মতবিনিময় সভা গতকাল বুধবার সকালে বন্দর চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বিশেষ করে বঙ্গবন্ধু টানেল ও মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগর বাস্তবায়িত হওয়ায় চট্টগ্রামের প্রতি আকর্ষণ বাড়ছে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের। ফলে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরে। আগামী দিনে দেশের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি বাণিজ্যের কথা বিবেচনা করে সরকার বে-টার্মিনাল প্রকল্প হাতে নিয়েছে। তাই আগামী ২০২৫ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে বন্দর চেয়ারম্যানকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও দ্রুত অপারেটর নিয়োগসহ পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু, আইএসপিএস কোড অনুযায়ী বন্দরকে আরো গতিশীল করতে কার্যকরী পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমকে ধন্যবাদ জানিয়ে বলেন- ব্যবসায়ীদের সাথে চট্টগ্রাম বন্দরের রয়েছে গভীর সম্পর্ক। চট্টগ্রাম বন্দরের আজকের এই অগ্রগতির পেছনে রয়েছে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য ভূমিকা। আগামী দিনেও বন্দরকে আরো গতিশীল এবং উন্নত সমৃদ্ধ বন্দরে উন্নীত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।
একই সাথে তিনি দ্রুত বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রধানমন্ত্রীর ভিশন ও রপ্তানি লক্ষ্যমাত্রা অনুযায়ী চট্টগ্রাম বন্দরকে গতিশীল করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT