1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

এভারেস্টের চেয়েও উঁচু পর্বতের খোঁজ পাওয়া গেছে

টুরিজম এন্ড হসপিটালিটি রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

সুবিশাল এক পর্বতমালা, উচ্চতায় এভারেস্টের চার–পাঁচ গুণ! পৃথিবীর গভীরে এমনই এক পর্বতের খোঁজ পেলেনদ বিজ্ঞানীরা। ভূগর্ভে কেন্দ্রমণ্ডল (কোর) ও গুরুমণ্ডলের (ম্যান্টল) মাঝে এর অবস্থান। কিন্তু এত বছর জানা যায়নি এর কথা। বিস্ময়ে বিশেষজ্ঞরাও।
এই গবেষণার সঙ্গে যুক্ত অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণে তৈরি হওয়া তরঙ্গের সেসমিক ডেটা বিশ্লেষণ করে পর্বতটির অস্তিত্ব সম্পর্কে জানা গিয়েছে। এ বিষয়ে সাহায্য করেছে অ্যান্টার্কটিকার সেসমোলজি সেন্টার। বিজ্ঞানীরা বলছেন, ভূপৃষ্ঠ থেকে ৮.৮ কিলোমিটার উচ্চতায় এভারেস্ট পর্বতশৃঙ্গ। আর ভূগর্ভে লুকিয়ে থাকা পর্বতশৃঙ্গটির উচ্চতা ৩৮ কিলোমিটার।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ভূপদার্থবিদ এডওয়ার্ড গারনেরো বলেন, অ্যান্টার্কটিকা থেকে পাওয়া হাজার হাজার সেসমিক রেকর্ড বিশ্লেষণ করে হাই–ডেফিনিশন ইমেজিং পদ্ধতির মাধ্যমে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের সীমান্তে কিছু ব্যতিক্রমী উপাদানের খোঁজ মেলে। ছ্যউপাদানগুলো এক–এক জায়গায় এক–এক রকম পুরু। কোথাও কয়েক কিলোমিটার, কোথাও অনেক বেশি। তার থেকেই আমরা বুঝতে পারি, এটা পৃথিবীর গর্ভে থাকা এক পর্বত। যার উচ্চতা এভারেস্টের ৫ গুণ। বিজ্ঞানীরা জানান, সম্ভবত প্রাচীনকালে টেকটনিক প্লেট গুরুমণ্ডলের ভিতরে ঢুকে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বিস্তৃত হয়ে এই পর্বতমালা তৈরি করেছে। এতে ব্যাসল্ট পাথরও রয়েছে, আবার প্রস্তরীভূত শিলাও রয়েছে। এই গবেষণায় যুক্ত আর এক ভূবিজ্ঞানী, আলাবামা বিশ্ববিদ্যালয়ের সামান্থা হ্যানসেন বলেন, আমাদের মতো সেসমিক তদন্তে ভূগর্ভের অন্দরমহলের সর্বোচ্চ রেজলিউশনের ছবি ধরা পড়েছে। আমাদের কল্পনার থেকে বহু গুণ বেশি জটিল এর আকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT