1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পাকিস্তানে ঢুকে পড়ল ভারতীয় বিমান ইন্ডিগো

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ভারতের আহমেদাবাদ থেকে অমৃতসর যাচ্ছিল ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমান। কিন্তু মাঝপথেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। এই অঞ্চলটি একদম পাকিস্তানের সীমান্ত এলাকায়। ফলে বিমানটি বাধ্য হয় পাকিস্তানের আকাসসীমায় প্রবেশ করে। গত শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর থেকে গুজরাটের আহমেদাবাদ যাওয়ার পথে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এই অঞ্চলটি পাকিস্তানের সীমান্তবর্তী হওয়ায় একপর্যায়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে বিমানটি। পাকিস্তানে প্রবেশের পর লাহোরের কাছাকাছি এলাকা দিয়ে উড়তে থাকে।
ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, ৪৫৪ নট গতি নিয়ে বিমানটি পাকিস্তানে ঢুকে পড়েছিল। আধা ঘণ্টা পাকিস্তানের আকাসসীমায় অবস্থান করে। এরপর ৮টার দিকে এটি আবার ভারতীয় সীমানায় ফিরে যায়। লাহোর থেকে গুজরানওয়ালা পর্যন্ত এটি পাকিস্তানের মধ্যে ছিল।
তবে পাকিস্তানের সিভিল এভিয়েশন অথোরিটির (সিএএ) এক কর্মকর্তা জানান যে, এই ঘটনায় ভারতীয় বিমান কোনো আইন ভঙ্গ করেনি, কারণ খারাপ আবহাওয়ার ক্ষেত্রে এমন পদক্ষেপ নেয়ার নিয়ম রয়েছে আন্তর্জাতিক আইনেও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT