1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাটের জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকার শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) এবং তার মেয়ে আয়েশা খাতুন (৫)। এতে প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার শাজাহানপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, নাটোর-বগুড়া মহাসড়কের পাশেই দোলেনা বেগমদের বাসা। বিকাল সাড়ে ৫টার দিকে রাস্তা পার হচ্ছিলেন দোলেনা বেগম এবং তার মেয়ে আয়েশা খাতুন। এমন সময় নাটোর থেকে বগুড়ার দিকে যাওয়া দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে।
তারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। হাইওয়ে পুলিশ প্রাইভেটকারটি আটক জব্দ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT