1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন চট্টগ্রাম বন্দর চেয়ার‌ম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েলকে ২০২২-২৩ অর্থ বছরে তাঁর উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ আজ নৌপরিবহন মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে শুদ্ধাচার এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এম খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালসহ কর্মকর্তাবৃন্দ।
জনাব সোহায়েল তাঁর গৌরবময় কর্মজীবনের বিভিন্ন স্তরে কর্মদক্ষতারপরিচয় রেখেছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১ জানুয়ারি১৯৮৮ সনে কমিশন লাভ করেন। কমিশন পাওয়ার পর তিনি দেশে-বিদেশে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন।
একজন অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্পেশালিস্ট অফিসার হিসেবে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে অপরিসীমঅবদান রেখেছেন।তিনি কানাডা থেকে ওয়ার গেম সিমুলেশন কোর্সে, ডিফেন্সসার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ঢাকা থেকে নেভাল স্টাফ কোর্সে এবংভারতের ডিফেন্স সার্ভিসেস স্টাফ থেকে নেভাল স্টাফ কোর্সে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ নৌবাহিনীর একজন পেশাদার কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন স্তরে স্টাফ এবং নির্দেশনা মূলক দায়িত্ব পালন করেছেন। যেমন– সদর দপ্তর এবং এরিয়া সদর দফতরের স্টাফ অফিসার, পরিচালক, জুনিয়র স্টাফ কোর্স, ওয়ারফেয়ার ইন্সট্রাক্টর ইন স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকস, ডাইরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর (নৌ), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ। তিনি সুদানে জাতিসংঘ মিশনেও দায়িত্ব পালন করেছেন। সেবায় অসামান্য পারফরম্যান্সের জন্য তিনি নৌবাহিনী থেকেওএসপি ও এনইউপি পদক লাভ করেন।
রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল এলিট ফোর্স র‍্যাবে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক হিসেবে ও দায়িত্ব পালন করেন। তাঁর অসামান্য কর্মক্ষমতার জন্য তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হন।
রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি), ডিজিএফআই সদর দফতরের অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরো (আইএবি) এবং নৌ সদর দফতরের পরিচালক সাবমেরিন হিসেবে দায়িত্ব পালন করেন।
তারপর তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে যোগদান করেন এবং পায়রা বন্দরের চ্যানেল ড্রেজিংসহ বন্দরের উন্নয়নে ব্যাপক অবদান রাখেন।
সর্বশেষ রিয়ার এডমিরাল এম সোহায়েল গত ২ মে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT