টাটা মটরস এবং নিটল মটরস উদ্বোধন করলো LPT 407 পিকআপের বিভিন্ন ধরনের আপ্লিকেশন ভেহিক্যালস। LPT 407 গাড়িটি এখন থেকে পাওয়া যাবে পাঁচ ধরনের মজবুত লোড বডিসহ। যার মধ্যে রয়েছে কাভার্ড ভ্যান, এলপিজি ক্যারিয়ার, পোল্ট্রি ক্যারিয়ার, স্ট্যান্ডার্ড এবং হাই ডেক। লজিস্টিক, পরিবহন এবং বিতরণ ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ব্যবসার জন্য এই গাড়িগুলোর ব্যবহার গ্রাহকদের ব্যবসাকে আরও সহজ ও গতিশীল করবে।

গত মঙ্গলবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৬০০ কাস্টমার এবং ৫০ জন জার্নালিস্ট এর অংশগ্রহণে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে নিটল মটরস।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য দিক ছিল দুই ক্যাটাগরিতে দুটি ক্রেস্ট হস্তান্তর করা। Mileage Champion ক্রেস্ট পেয়েছে কাজী ফার্মস। কাজী ফার্মস LPT 407 গাড়িতে মাইলেজ পেয়েছে 10.5 KMPL. Best Engine Life ক্রেস্ট পেয়েছে আকিজ সিমেন্ট কোম্পানি৷ তাদের নেওয়া LPT 407 গাড়ির ইঞ্জিন লাইফ ছিল ৬ বছর ১ মাস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুরাগ মেহরোত্রা (ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, কমার্শিয়াল ভেহিকেল বিজনেস ইউনিট, টাটা মটরস), আব্দুল মাতলুব আহমাদ (চেয়ারম্যান, নিটল নিলয় গ্রুপ), ভি রামানন (ভাইস প্রেসিডেন্ট, বিজনেস ফাইন্যান্স, ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল বিজনেস, টাটা মটরস লিমিটেড), আব্দুল মুসাব্বির আহমাদ (ম্যানেজিং ডিরেক্টর, নিটল নিলয় গ্রুপ), আব্দুল মারিব আহমাদ (ভাইস চেয়ারম্যান, নিটল নিলয় গ্রুপ), রাজীব বি জয়সওয়াল (রিজিওনাল ম্যানেজার, সার্ক, ইন্টারন্যাশনাল বিজনেস, সিভিবিইউ, টাটা মটরস লিমিটেড),বোধ মুখিয়া (কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ, টাটা মটরস লিমিটেড), মোহাম্মদ তানবীর শহীদ (সিইও,সেলস এন্ড মার্কেটিং,নিটল মটরস লিমিটেড)।
Leave a Reply