1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ কোটি ৬০ লাখ টাকা টোল আদায়

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় যানবাহন পারাপার হয়েছে ৪৩ হাজার ১৩৭টি। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই পরিমাণ টোল আদায় হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইড অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী। তিনি জানান, মাওয়াপ্রান্তে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকা ও জাজিরাপ্রান্তে ১ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে। এর আগে সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছিল স্বপ্নের পদ্মা সেতুতে।
আমিরুল ইসলাম আরও জানান, পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর পর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এ পর্যন্ত ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮ টি যানবাহন পারাপার হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT