1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ভারতে হোন্ডার গাড়ি বিক্রি কমেছে ৩৫ শতাংশ

বাণিজ্য প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩

চলতি বছরের জুনে ভারতের অভ্যন্তরীণ পাইকারি বাজারে হোন্ডা গাড়ি বিক্রি ৩৫ শতাংশ কমেছে। এ সময় বিক্রি হয়েছে ৫ হাজার ৮০টি গাড়ি। খবর ইন্ডিয়া টাইমস।
২০২২ সালের একই সময়ে ভারতের বাজারে ৭ হাজার ৮৩৪টি গাড়ি বিক্রি হয়েছিল। বিদেশে রফতানির ক্ষেত্রেও কোম্পানিটির গাড়ি বিক্রি কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২২ সালের জুনে ২ হাজার ৫০২টি গাড়ি রফতানি হয়েছিল, এ বছরের জুনে তা নেমে এসেছে ২ হাজার ১১২টিতে।
হোন্ডা কারস ইন্ডিয়ার মার্কেটিং অ্যান্ড সেলস পরিচালক ইয়ুইচি মুরাতা বলেন, ‘‌জুনে আমাদের বিক্রির পরিমাণ অনুমিত মাত্রাতেই হয়েছে। আমাদের লক্ষ্যের সঙ্গে এটি সংগতিপূর্ণ।’ কোম্পানি শিগগিরই নতুন মডেল এলিভেটের জন্য অগ্রিম বুকিং শুরু করবে। বাজার সংশ্লিষ্টদের আশা উৎসব মৌসুমে মডেলটি উন্মোচন করবে হোন্ডা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT