1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নৌপরিবহন খাতের উন্নয়ন ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে নৌযান শ্রমিক সংগঠনের সঙ্গে অধিদপ্তরের বৈঠক

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩

নৌপরিবহন খাতের উন্নয়ন ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে এক‌ বৈঠক মঙ্গলবার সকালে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলমের দপ্তরে অনুষ্ঠিত হয়। বৈঠকে নৌপরিবহন সেক্টরে ক্রমবর্ধমান দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অংশ গ্রহণ করে মতামত ব্যক্ত করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আফসার হোসেন চৌধুরী, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নবী আলম মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাগাবাড়ি শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম মাস্টার এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT