তিন দফা দাবি আদায়ে আগামী পহেলা আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স এসোসিয়েশন।

গতকাল রোববার দুপুরে, খুলনায় বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স এসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করা হয়।
এসময় বলা হয়, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক-লরির ইকোনমিক লাইফ ৫০ বছর করতে হবে। জ্বালানি তেল বিক্রয়ের উপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করতে হবে। এছাড়া জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্র“তি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করার দাবি জানান তারা।
এই তিন দফা দাবি আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন করা না হলে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহনে বিরত থাকবে বলে জানান তারা।
Leave a Reply