গ্রাহকদের গাড়ি কেনার সুবিধার্থে ফেয়ার গ্রুপ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সঙ্গে যৌথভাবে কাজ করছে। এর মাধ্যমে গ্রাহকরা একটি হুন্দাই গাড়ি কিনতে সর্বোচ্চ ৪০ লাখ টাকা মূল্যের জন্য ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন।

সম্প্রতি রাজধানীর হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে হুন্দাই ফাইন্যান্স পার্টনারস মিটে বিষয়টি তুলে ধরা হয়। অনুষ্ঠানে এমটিবির প্রতিনিধিত্ব করেন হেড অব রিটেইল নিউ বিজনেস তাহসিন শহীদ, হেড অব রিটেইল প্রোডাক্ট, প্রোপোজিশন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট লতিফুল মান্নান চৌধুরী, হেড অব ডেভেলপার অ্যান্ড ভেন্ডর রিলেশনশিপ খন্দকার ফয়জুল্লা হেস সামী প্রমুখ।
Leave a Reply