1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু ১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কারণে গত ৪ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল। বাংলাদেশ রেলওয়ে চার মাসের জন্য বন্ধের ঘোষণা দিলেও ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে প্রায় নয় মাস পর।
আগামী ১ আগস্ট থেকে পুনরায় চালু হবে এ রুট। আজ মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ পরিদর্শনে গিয়ে এ তথ্য জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের এলাকার অনেকগুলো রেল ক্রসিং উন্নয়ন, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পের ঠিকাদার প্রত্যাহারসহ বিভিন্ন কারণে সময় মতো রেলপথটির কাজ শেষ করে লাইনটি পুনরায় চালু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু করে দেব।
একইসঙ্গে নতুন করে ঠিকাদার নিযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী। আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে রেলপথটি ডাবল লাইনে উন্নীত করে ট্রেন চলাচল সক্ষমতা বাড়ানো হবে।
এ সময় নূরুল ইসলাম সুজন বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করা হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে রেলপথটি উদ্বোধন করবেন।
এছাড়া আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT