1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পাসপোর্টে বয়স কমিয়ে বিপাকে কুয়েত প্রবাসীরা

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

পাসপোর্টের তথ্য সংশোধন ও বয়স কমিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কুয়েত প্রবাসীরা। দেশটির আইনে রয়েছে; একজন প্রবাসীর বয়স ৬০ বছর হলে তার আকামা নবায়ন হবে না। তবে যাদের অ্যাকাডেমিক ডিগ্রি রয়েছে তাদের নির্দিষ্ট ফি দিয়ে আকামার মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
পূর্বে যারা পাসপোর্টে বয়স বাড়িয়ে কুয়েতে এসেছেন এমন প্রবাসীদের নতুন জন্মনিবন্ধন করে পাসপোর্টের বয়স সংশোধন করতে দেখা গেছে। সংশোধিত নতুন পাসপোর্টে আকামা নবায়নের পরে কুয়েতের সিভিল আইডিতে পূর্বের জন্ম তারিখ দেখা যাচ্ছে। পাসপোর্ট এবং কুয়েতের সিভিল আইডির জন্ম তারিখ ভিন্ন হওয়ায় ছুটিতে দেশে যাওয়া আসার সময় ইমিগ্রেশনে ভোগান্তিতে পড়ার দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসীরা।
কুয়েতে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মাদ শাহজাহান বলেন, আমাদের এয়ারলাইন্সে এখন পর্যন্ত বয়সের গড়মিল নিয়ে ইমিগ্রেশনে আটকে রেখেছে এ রকম কোনো প্রবাসীর সমস্যা হয়েছে এমন যাত্রী পাইনি। তবে কারো পাসপোর্টের বয়সের সঙ্গে ব্যক্তির চেহারার অতিরিক্ত ব্যবধান হলে সেটা ভিন্ন কথা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিশেষ প্রয়োজন না হলে পাসপোর্টের কোনো তথ্য বা বয়স সংশোধন না করাই ভালো। হয়তো ভাগ্য খারাপ হলে কোনো কারণে যাওয়া-আসার সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন। তখন সময়মতো সুপারিশ করার জন্য কেউ না থাকলে ভোগান্তিতে পড়তে হতে পারে।
এদিকে খবর পাওয়া গেছে, পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন আকামার সিভিল আইডিতে বয়সের গড়মিল, ছুটি কাটাতে দেশে বা কুয়েতের ইমিগ্রেশনে সমস্যায় পড়তে হয় কি না এমন চিন্তায় গত ২০ জুলাই ঢাকার গাজীপুরের আব্দুস সাত্তার নামে এক কুয়েত প্রবাসী স্ট্রোক করে বর্তমানে মোবারক হাসপাতালে চিকিৎসাধীন।
প্রবাসী আব্দুস সাত্তার জানান, তার নতুন আকামা নবায়ন হয়েছে কিন্তু সিভিল আইডিতে বয়স সংশোধন হয়নি। মালিক বিভিন্ন দপ্তরের ঘুরেও বয়স ঠিক করতে পারেনি। তাকে এতটুকু আশ্বস্ত করা হয়েছে এটা সংশোধন করা ঝামেলা তবে যাওয়া আসায় কোনো সমস্যা হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT