1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

গৌরনদীতে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৮

বরিশাল প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৮ জন আহত হয়েছে। গত শনিবার রাত শনিবার ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুর রহমান সোহাগ (২২)। সে দুর্ঘটনাকবলিত পরিবহনের হেলপার ছিল।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, শনিবার রাতে বরিশাল থেকে একটি বাস ঢাকা উদ্দেশ্যে যাচ্ছিলো। রাত ৮টার দিকে বাসটি গৌরনদীর ভূরঘাটা এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি ট্রাক্টর ট্রলির সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার আবদুর রহমান সোহাগ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কয়েকজন বাস যাত্রী। খবর পেয়ে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোন আহতকে পায়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় বাস ও ট্রলি আটক করে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ বাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় ৩টি দুর্ঘটনা ঘটলো। এর মধ্যে দুটি বাস ডোবায় পড়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT