1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

জাপানি গাড়ি নির্মাতা কোম্পানিগুলোয় মুনাফা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

জুনে শেষ হওয়া প্রথম প্রান্তিকে তালিকাভুক্ত জাপানি গাড়ি নির্মাতাদের নিট মুনাফা ২৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। বৈশ্বিক চিপের ঘাটতি থেকে পুনরুদ্ধারের কারণে গাড়ি নির্মাতারা দ্রুত মুনাফা অর্জন করেছে। বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি ব্যয় বাড়ার সঙ্গে ইয়েনের পতন বিনিময়ের ক্ষেত্রে প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে। সম্প্রতি এমনটাই উঠে এসেছে এসএমবিসি নিক্কো সিকিউরিটিজ ইনকরপোরেটেডের প্রতিবেদনে। খবর দ্য মাইনিচি।
গাড়ি নির্মাতাসহ পরিবহন সরঞ্জামাদি প্রতিষ্ঠানগুলো প্রথম প্রান্তিকের মুনাফা ৭৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৯ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে। এদিকে খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর ভোক্তাদের উচ্চব্যয়ের কারণে ৩৭ দশমিক ৭৭শতাংশ আয় বেড়েছে। আর্থিক খাত ব্যতীত অ-উৎপাদনশীল পণ্যের সম্মিলিত মুনাফা ১০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ দশমিক শূন্য ৯ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে।
এসএমবিসি নিক্কো ২০২৩ অর্থবছরে প্রধান জাপানি কোম্পানিগুলোর জন্য সব খাতে সম্মিলিত মুনাফায় ৪ দশমিক ৬ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে। তবে বেশির ভাগ অংশ টোকিও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে আসবে ধারণা করা হচ্ছে। কৌশলবিদ হিকারু ইয়াসুদা বলেন, ‘‌চলতি অর্থবছরের শুরুতে কোম্পানির প্রত্যাশার চেয়ে ইয়েন দুর্বল হয়েছে। চলতি অর্থবছরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য সম্মিলিত মুনাফার রেকর্ড প্রক্ষেপণের পেছনে মুদ্রা একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘‌চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার মতো বাহ্যিক কারণগুলো তাদের আয়ের ওপর প্রভাব রাখতে পারে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT