1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

হোটেল ও রেস্টুরেন্টের ভাড়া কমাবে আমিরাত

টুরিজম এন্ড হসপিটালিটি রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

পর্যটন খাতের বিকাশে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে থাকা হোটেল ও রেস্টুরেন্টের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
এক ঘোষণায় আবুধাবি জানায়, পর্যটন খাতের বিকাশে এখন থেকে হোটেল ও রেস্টুরেন্টে যে ফি আদায় করা হয় তা কমানো হবে। এর মধ্যে হোটেলে অতিথিদের অবস্থানের জন্য যে ফি নেয়া হয়, সেটি ও রুমের জন্য যে মিউনিসিপালিটি ফি রয়েছে তা কমানো হবে।
আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ (ডিসিটি আবুধাবি) এর আগে আমিরাতে থাকা হোটেলগুলোর ওপর আরোপিত সরকার নির্ধারিত ফি কমিয়েছে। মূলত সেখানকার ক্রমবর্ধমান পর্যটন খাতের প্রবৃদ্ধির জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। আবুধাবিকে বৈশ্বিক পর্যটন ও বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত করাই এর লক্ষ্য। আগামী ১ সেপ্টেম্বর থেকে ফি কমানোর এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া পর্যটকদের পাশাপাশি অধিবাসীদের আমিরাতের পর্যটন খাতের আতিথেয়তা গ্রহণের আহ্বান জানিয়েছে আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT