1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দিনভর ভোগান্তির পর রাতে পেট্রলপাম্প ধর্মঘট প্রত্যাহার

অয়েল গ্যাস এন্ড লুব্রিকেন্ট রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

পেট্রলপাম্পের মালিকদের (একাংশের) ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো : মিজানুর রহমান রতন বলেন, বিপিসির সঙ্গে আলোচনা হয়েছে। চলতি মাসের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। তাই চলমান কর্মসূচি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো।
সরকারি সংস্থার কাছ থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রল, অকটেন) কিনে তা বিভিন্ন ডিপো ও পেট্রলপাম্পে পরিবহন এবং গ্রাহকের কাছে বিক্রি করেন এই দুই অ্যাসোসিয়েশনের সদস্যরা। তিন দফা দাবি পূরণে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এই দুই অ্যাসোসিয়েশন। এর মধ্যে একটি দাবি পূরণ করা হয়েছে। তবে তাদের মূল দাবি, জ্বালানি তেলে কমিশন বাড়ানো।
দাবি আদায়ে গতকাল ভোর থেকে সারা দেশে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিক্রিতে ধর্মঘট পালন করে তারা। এর এর প্রভাবে গতকাল রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প তেলশূন্য হয়ে পড়ে। জ্বালানি তেল নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালকরা। ধর্মঘটের কারণে ঢাকার বাইরে অনেক জেলার পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট দেখা দেয়।
বেসরকারি কর্মকর্তা সবুজ আহমেদ গতকাল বাড্ডার দুটো পেট্রোল পাম্প ঘুরেও তার মটরসাইকেলের জন্য অকটেন পাননি। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সকালে অফিস যাওয়ার পথে বাড্ডার দুটো পেট্রোল পাম্প ঘুুরে অকটেন পাইনি। এরপর যমুনা ফিউচার পার্কের কাছের আরেকটি পাম্পেও তিনি তেল পাননি। পরে ধর্মঘটের কথা জানতে পারি। গাড়িতে যে তেল আছে তা দিয়ে বড়জোর আর একদিন চলা যাবে।’
মিরপুর কালশীর সুমাত্রা ফিলিং স্টেশনের ম্যানেজার সৈয়দ কামরুজ্জামান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধর্মঘট হবে এমন আশঙ্কায় গত বৃহস্পতিবার আমরা বাড়তি অকটেন এনে রিজার্ভ করে রাখি। শনিবার ধর্মঘটের ঘোষণার পর তেল কিনতে পাম্পে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। একপর্যায়ে মারামারি শুরু হলে পুলিশের সহয়তায় এদিন রাতে পাম্প বন্ধ করি। রবিবার সকাল থেকে আবার তেল নেওয়ার জন্য যাত্রীরা দীর্ঘ লাইনে দাড়ান। মাঝে দুই ঘন্টা তেল দেওয়া বন্ধ রেখে বিকেলে আবারও তেল বিক্রি শুরু করি। কিন্তু সন্ধ্যার আগেই এই তেল বিক্রি শেষ হয়ে যায়।
মিরপুর-১৪ নম্বরের দিগন্ত ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে জ্বালানির মধ্যে শুধু ডিজেল দেওয়া হচ্ছে। অকটেন রিজার্ভে না থাকায় এই জ্বালানি সরবরাহ বন্ধ ছিল। এই ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, দেশব্যাপী পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘটের কারণে এমনটি হয়েছে। জানা যায়, মিরপুরের দিকে অনেক পাম্প স্টেশন খোলা থাকলেও সেখানে অকটেন ছিল না। আবার ঢাকার বেশ কয়েকটি স্থানে গতকাল পেট্রোল পাম্প বন্ধ ছিল। অকটেন না থাকার কারণে প্রাইভেটকারসহ বিলাসবহুল গাড়ির চালক ও মালিকরা বিপাকে পড়েন। অকটেন না পেয়ে অনেক গাড়িচালক পেট্রোল পাম্প থেকে ফিরে যান।
পেট্রাল পাম্প মালিকদের দাবি তাদের কমিশন বাড়িয়ে সাড়ে ৭ ভাগ করতে হবে। একইসঙ্গে তাদের শিল্প থেকে বাদ দিয়ে কমিশন এজেন্ট ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে। যা এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গত শনিবার রাতে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে।এছাড়া পুরাতন ট্যাংক লরি অবসরের সময় ২৫ বছর থেকে বাড়াতে হবে। তিনটি দাবির মধ্যে দুইটি পূরণ না হওয়ায় পাম্প মালিকদের একাংশ ধর্মঘট অব্যাহত রেখেছেন। তারা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন।
অন্যদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নামে যারা ধর্মঘট ডেকেছে তারা সংগঠনের কেউ নয় জানিয়ে দ্রুত এই ধর্মঘট প্রত্যাহারের আহবান জানিয়েছেন এই সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক। তিনি বলেন, ঢাকা, ময়মসসিংহ, সিলেট ও চট্টগ্রামের কোন পেট্রোল পাম্প বন্ধ নেই। তবে তেলের ডিপোগুলোতে তেল উত্তোলন বন্ধ করে দেওয়ায় তেল সরবরাহে ঘাটতি হয়েছে। এজন্য কিছু পাম্প তেল দিতে পারছে না। গতকাল রাজধানীর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার এরই মধ্যে আমাদের বেশ কিছু দাবি মেনে নিয়েছে। তবে কমিশন সাড়ে ৭ শতাংশ করার দাবিটি নিয়ে আমরা আলোচনা করছি। কমিশন বাড়লে সেটা বিপিসি ঘোষিত দাম থেকে কাটা হবে নাকি দাম বাড়িয়ে আদায় করা হবে এগুলো নিয়ে আরও কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমার নিজের পেট্রোল পা¤ন্ঠর রবিবার দুপুর ১২ টা পর্যন্ত খোলা ছিল। কিন্তু তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ করতে বাধ্য হয়েছি। সরকার যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি মেনে না নেয় আমরাই সারা দেশে ধর্মঘট ডাকবো।
এদিকে জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবি মেনে নেওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার হয়েছে গতকাল রাত পৌনে ১০টায় জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস এটি নিশ্চিত করেন।
তিনি বলেন, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা ও জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হওয়ায় প্রতিশ্রুতি অনুযায়ী গেজেট প্রকাশ করার দাবি এরই মধ্যে মেনে নিয়েছে সরকার। অপর দাবি জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। তিন দফা দাবি মেনে নেওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হলো।
এর আগে রবিবার সকাল ৮টা থেকে ব্যবসায়ীরা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। এর ফলে খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT