1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শাহজালাল বিমানবন্দরে ভিসা-পাসপোর্ট ছাড়াই বিমানে উঠে গেল শিশু

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

কুয়েতগামী কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইটে পাসপোর্ট, ভিসা কিংবা বোর্ডিং পাস ছাড়াই দিব্যি চেপে বসে ১২ বছরের এক শিশু। এমনই এক আজব ঘটনা ঘটেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান ছাড়ার ঠিক আগ মুহুর্তে ধরা পড়ে বিষয়টি।
গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ১২ বছরের জুনায়েদ মোল্লা KU-284 কুয়েত এয়ার লাইন্সে উঠে পরলে নজরে আসে কতৃপক্ষের। পাসপোর্ট বোর্ডিং বাস এমনকি সাথে অভিভাবক না থাকায় পরে শিশুটিকে তুলে দেয়া হয় এভিয়েশন সিকিউরিটির কাছে।
কুয়েত এয়ার ওয়েজের স্টেশন ম্যানেজার বলেন, আমাদের ফ্লাইট আজকে ফুল যাত্রী ছিল। শিশুটি যখন তার সিট খুঁজে পাচ্ছিল না তখন এয়ার হোস্টদের বিষয়টি নজরে আসে। পরে তাকে জিজ্ঞেস করা হলে কোন কাগজপত্র পাওয়া যায়নি।
জানা গেছে, কৌতুহলবশত শিশু জুনায়েদ চড়ে বসে বিমানে। তবে প্রশ্ন উঠে এতো নিরাপত্তা চৌকি এড়িয়ে কোনো কিছু ছাড়াই কি করে বিমানবন্দরে ঢুকে পরে শিশুটি।
বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া জানান, শিশুটি বর্তমানে থানায় রয়েছে। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT