1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রাজধানীতে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীর গুলশান নর্দ্দায় বাসের ধাক্কায় অজ্ঞাত (৬৫) বছরের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নর্দ্দা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারীরা জানান, নর্দ্দা বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিল ওই বৃদ্ধা। এসময় কুড়িল বিশ্বরোডগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধা। স্থানীয় লোকজন মিলে ঘাতক বাস ও চালককে আটক করে। ওই বৃদ্ধাকে বারিধারা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় তার।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT