1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দোহাজারী-কক্সবাজার রেলপথে পরীক্ষামূলক ট্রেন ১৫ অক্টোবর

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজার নবনির্মিত রেলপথ দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে আগামী ১৫ অক্টোবর। ওই দিন চট্টগ্রামের দোহাজারী থেকে ছয়টি বগি নিয়ে কক্সবাজারের উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে। পরীক্ষামূলক ট্রেন চলাচলের পর যাত্রী ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে। পূর্বাঞ্চল রেলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. আনিছুর রহমান বলেন, দোহাজারী থেকে কক্সবাজার রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচলের জন্য এরই মধ্যে সেখানে ছয়টি বগি নিয়ে রাখা হয়েছে।
প্রতি বগিতে ৫৯-৬০ জন যাত্রী ভ্রমণ করতে পারবে। ওই প্রকল্পের কর্মকর্তারা জানান, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার লাইনের মোট প্রকল্পের কাজ ৮৮ শতাংশ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাকি সাতকানিয়া ও লোহাগাড়া এলাকার দিকে প্রায় চার কিলোমিটার কাজ বাকি আছে। সেটা চলতি মাসেই শেষ হবে।
চট্টগ্রামের পটিয়া রেলস্টেশনে ট্রায়াল ট্রেন এসে পৌঁছেছে গত ৬ আগস্ট। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ প্রকল্পের মূল কাজ শুরু হয় ২০১৮ সালে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT