1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ : নেপথ্যে গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্ব

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

আবারও রাজবাড়ী-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে রাজবাড়ী পরিবহন মালিক সমিতি। ফরিদপুরের করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্বের কারণেই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে। আজ সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহন মালিকদের সাথে আলোচনা না করে তারা নিজেদের মতন ট্রিপ পরিচালনা করছিলেন। এতে প্রথমে তাদের বাঁধা দেওয়ায় তারা ঢাকার গাবতলীতে আমাদের কাউন্টার গুলোতে ভাঙচুর করে। পরে আমরা ঢাকার বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সাথে আলোচনা করে বিষয়টির সুরহা করেছিলাম।
এরপর সিদ্ধান্ত আসে গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুইটি ট্রিপ চালাবে। কিন্তু তারা সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালাচ্ছিলো। তাই গত শুক্রবার আমরা বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস যাত্রী নামিয়ে ঢাকা ফেরত পাঠায়। এতেই তাদের সাথে আমাদের আবার দ্বন্দ্ব বেঁধে যায়।
তারা আরো বলেন, গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্ব আমাদের নতুন নয়। এর আগেও গোল্ডেন লাইন পরিবহনের সাথে ঝামেলার কারণে বাস চলাচল বন্ধ ছিল। তারপর রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আমরা আলোচনা করে ও ঢাকার বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সাথে বসে বিষয়টি মিমাংসা করেছিলাম। কিন্তু তারপরও গোল্ডেন লাইন তাদের ইচ্ছামতন ট্রিপ চালাচ্ছে। এতে আমাদের ব্যবসার মারাত্বক ক্ষতি হচ্ছে।
এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন। অনেক যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। তারা ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, ব্যাটারি চালিত অটো এবং লোকাল বাসে ঘাট পর্যন্ত ভেঙে ভেঙে যাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT