1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নাটোরে চলন্ত ট্রেন থেকে খুলে গেল বগি

নাটোর প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

নাটোরের নলডাঙ্গায় একটি মালগাড়ি চলন্ত ট্রেনের পেছনের কয়েকটি বগি খুলে আলাদা হয়ে গেছে। তবে ট্রেনে কোনো মালামাল ছিল না ও হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার পরে ট্রেন থেকে বগিগুলো খুলে যায়।
তখন ওই স্থানে উৎসুক জনতার ভিড় জমে এবং রেল গেটের দুই পাশে কিছু যানবাহন আটকা পড়ে যায়। পরে ট্রেনটি পুনরায় মাধনগর স্টেশনে আনা হয়।
মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মো. মমিন ইসলাম বলেন, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার পরে মাধনগর রেলস্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজের কাছে পার্টিং হয়ে যায়। পরে ট্রেনটি মাধনগর স্টেশনে আনা হয় এবং অন্যান্য কাজ করে পুনরায় ছাড়া করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT