1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আগ্রহী জাপান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে জাপান। দেশটির এ আগ্রহকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি ভাইস মিনিস্টার মাশাহিরো ওকামুরার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
শাহরিয়ার আলম বলেন, তৃতীয় টার্মিনালের অপারেশন এবং রক্ষাবেক্ষণের জন্য আগ্রহ প্রকাশ করেছে জাপান। একাধিক জাপানি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। বিমান এবং সিভিল এভিয়েশন মিলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। তৃতীয় টার্মিনাল ডিজাইনের ক্ষেত্রে অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা হয়ে থাকবে এমন নয়, যাত্রী সেবাতে যেন বিশ্ব সেরা হতে পারে সেটির নির্দশনা প্রধানমন্ত্রী দিয়েছেন।
জাপানের সঙ্গে কৌশলগত সম্পর্ক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মেট্রোরেলের কাজ শেষের দিকে। খুব শিগগিরই লাইন ৬ খুলে দেওয়া হবে। দ্বিতীয় টার্মিনাল আংশিক উদ্বোধন হলো। মাতারবাড়ির কাজ এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু রেল সেতু যমুনার ওপরে নির্মিত হচ্ছে-এটিও এগিয়েছে। যে প্রজেক্টগুলো হাতে সেগুলো যেন যথা সময়ে স্মুথলি কাজ শেষ হয়, সেটির বিষয়ে আলোচনা করেছি। জাপানের অব্যাহত সহযোগিতার কারণে যেকোনো কিছুতে দেশটির অগ্রাধিকার থাকবে।সেটির জন্য আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য আরও কিভাবে জোরদার করা যায় সে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দু’একটি রাষ্ট্র থেকে বিভিন্ন সময়ে যে ধরনের কনসার্ন (উদ্বেগ) বা অন্যান্য কথা শোনা যায়, এ ধরনের কিছু জাপানের দিক থেকে নেই। আমরা স্বপ্রণোদিত হয়ে আমাদের ইচ্ছাটা (সুষ্ঠু নির্বাচন করার) পুনর্ব্যক্ত করেছি। কিন্তু বাংলাদেশ জাপানের মধ্যে যে সম্পর্ক, দু’একটি রাষ্ট্র থেকে বিভিন্ন সময়ে যে ধরনের কনসার্ন ও অন্যান্য কথা শুনছেন; এ ধরনের কিছু তাদের (জাপানের) নেই। আমরা বাংলাদেশের সঙ্গে জাপানের ব্যবসার কথা বলতে গিয়ে বলেছি যে, গত ১৫ বছরের ধারাবাহিকতায় এবং যেটাকে আমরা বলি রাজনৈতিক স্থিতিশীলতা কনটিনিউটি অব পলিসি-এটাও একটা বড় কনট্রিবিউটিং ফ্যাক্টর। আমাদের উন্নয়নে আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সামনের দিনেও এটা অব্যাহত থাকবে। অব্যাহত থাকার ব্যাপারে সুষ্ঠু নির্বাচনে সরকার বদ্ধপরিকর।
এর আগে শনিবার সকালে মাশাহিরো ওকামুরার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ২ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থান করছেন জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী কোমুরা মাসাহিরো। থার্ড টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকায় এলেও জাপানের এই উপমন্ত্রী বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। তিনি আজ রোববার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সফরে যাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT