1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দে‌বে গে‌ছে সেতু, কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রাম প্রতিনি‌ধি
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রামের রাজারহাটের সিঙ্গের ডাবরি এলাকায় এক‌টি রেল সেতু দেবে গে‌ছে। ফ‌লে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের মাস্টার মো. সামসুযোহা।
জানা গেছে, ঘন ঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেল স্টেশন থেকে পার্বতীপুর লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের যাত্রীরা বিপা‌কে প‌ড়ে‌ছেন।
কুড়িগ্রাম রেল স্টেশনের মাস্টার মো. সামসুযোহা জানান, রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT