জার্মানভিত্তিক শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েড বাংলাদেশ এবং তুরস্ক থেকে কন্টেইনার প্রতি ২০০ ডলার ফ্রেইট চার্জ বাড়িয়েছে। এই দুই দেশ থেকে নর্থ ও সাউথ ইউরোপগামী গন্তব্যে ২০ ফুট এবং ৪০ ফুট উভয় সাইজে কন্টেইনারে বিদ্যমান ভাড়ার চেয়ে ২০০ ডলার বৃদ্ধি করা হয়।

আগামী ১ নভেম্বর থেকে এই বর্ধিত চার্জ প্রযোজ্য হবে বলে হ্যাপাগ লয়েডের ওয়েবসাইটে জানানো হয়।
প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চর এলাকার ৫৩ একর জায়গায় কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে চায় ডেনমার্ক-ভিত্তিক গ্লোবাল শিপিং জায়ান্ট মার্স্ক লাইন।

বিনিয়োগ প্রস্তাব নিয়ে মার্স্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট মার্স্ক উগ্লা এবং বাংলাদেশে ডেনিশ চার্জস ডি’অ্যাফেয়ার্স অ্যান্ড্রেস বি কার্লসেন সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি বছরের জুলাই মাসে জুন মাসের তুলনায় পণ্যবাহী আমদানি কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৯,৬৩০ টিইইউ। তবে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং বাড়লেও এক মাসের ব্যবধানে ১৫,৭৯৯ টিইইউ রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং কমে গেছে।
ব্যবসায়ী এবং বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, পণ্য আমদানিতে এলসি খোলায় কড়াকড়ি কিছুটা কমে আসায় ক্রমাগত বাড়ছে আমদানির পরিমাণ। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদেশী ক্রেতারা তৈরী পোষাক নেওয়া কমিয়ে দেওয়ায় রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ে পড়েছে নেতিবাচক প্রভাব।

চট্টগ্রাম বন্দর থেকে জাহাজযোগে সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং সহ ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে খালি কন্টেইনারের ফোর্সড শিপমেন্ট প্রথা বাতিলের দাবি জানিয়েছে শিপিং এজেন্টরা।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশন ফোর্সড শিপমেন্ট বাতিল করতে পৃথকভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।
Leave a Reply